আশ্রয়ন প্রকল্পে ঈশ্বরগঞ্জ গ্রুপের বৃক্ষ রোপণ
সারাদেশ

আশ্রয়ণ প্রকল্পে ঈশ্বরগঞ্জ গ্রুপের বৃক্ষ রোপণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শোকাবহ আগস্টে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন করেছে জনতার ঈশ্বরগঞ্জ ফেইসবুক গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতপুর (খানপুর) গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ১৪ টি পরিবারের মাঝে মেহগুনী, পেয়ারা, চালতা সহ বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ওষুধি বৃক্ষের চারা রোপন করে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন: হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

এসময় উপস্থিত ছিলেন সরিষা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হালিমা বেগম, সংবাদ সারাবেলা পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম শুভ, জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের এডমিন ইসহাক,মডারেটর আব্দুল্লাহ আল নোমান, মিজান, মাহবুবসহ স্থানীয় লোকজন ও আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীরা।

উল্লেখ্য উপজেলা প্রশাসন, বন বিভাগ ও উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ বৃক্ষ রোপন করা হয়। এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জ উপজেলায় ২০টি স্পটে ২শ ২৬টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে বৃক্ষ রোপণ করা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। সেই চিন্তা থেকে ঈশ্বরগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ২০টি স্পটে উন্নত মানের বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষুধি চারা সংগ্রহ করে রোপন করা হয়েছে। পাশাপাশি তাদেরকে এই গাছগুলোর যত্ন নেওয়ার আহবান জানিয়েছি। আমাদের এ কাজে সহযোগিতা করার জন্য জনতার ঈশ্বরগঞ্জ ফেইসবুক গ্রুপকে ধন্যবাদ জানাই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা