হাতিয়াতে ট্রলার ডুবিতে নিহত ২, নিখোঁজ ২
সারাদেশ

হাতিয়াতে ট্রলার ডুবিতে নিহত ২, নিখোঁজ ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াাতে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ২ জেলের মৃত্যু হয়েছে এবং ২ জেলে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : মুরগি ও ডিমের দাম কমেছে

তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের দমারচরে এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ২ জেলে নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,উড়ো উড়ো শোনা যাচ্ছে ২-৩জন জেলের মরদেহ ঘটনাস্থলের আশে পাশে থেকে উদ্ধার করা হয়েছে।

এলাকার যাত্রাপথ দুর্গম। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা