ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রেমের টানে দিনাজপুরে অস্ট্রিয়ান যুবক

সান নিউজ ডেস্ক: প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে দিনাজপুরে এসেছেন অস্ট্রিয়ান নাগরিক। এ যুবকের নাম অ্যাড্রিয়ান বারিসো নিরা (৩৫)।

আরও পড়ুন: মুরগি ও ডিমের দাম বেড়েছে

মঙ্গলবার (৯ আগস্ট) রাতে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ধুমদামে বিয়েও করেছেন নুসরাত জাহান রুম্পা নামের প্রেমিকাকে।

জানা যায়, ২০১৯ সালে বাংলাদেশের মেয়ে রুম্পার সঙ্গে আমেরিকায় অ্যাড্রিয়ানের দেখা হয়। সেখানে তাদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের নিয়মিত যোগাযোগ হতে থাকে। এর পরে দুজন দুজনকে ভালো বাসতে শুরু করেন। দুই পরিবার কথাবার্তার মাধ্যমে ২০২০ সালে তাদের বিয়েতে সম্মত হলেও করোনার কারণে বাংলাদেশে আসা হয়নি। শেষে এই আগস্ট বাংলাদেশে এসে রুম্পাকে বিয়ে করলেন অ্যাড্রিয়ান বারিসো নিরা।

আরও পড়ুন: ইউক্রেন নয়, যুদ্ধ ন্যাটোর বিরুদ্ধে

রুম্পা বলেন, অ্যাড্রিয়ান একজন মুসলিম এবং অনেক ভালো মনের মানুষ। আমার পরিবার তার আচার-ব্যবহারে খুবই খুশি। অ্যাড্রিয়ান একজন প্রকৌশলী। আমি দেশবাসীর নিকট দোয়া চাই আমরা যেন সারাজীবন একসঙ্গে থাকতে পারি। আশা করছি, কিছুদিনের মধ্যেই আমি আমার স্বামীর সাথে অস্ট্রিয়ায় চলে যাবো এবং সেখানে তার সাথে সংসার করবো।

অস্ট্রিয়ান নাগরিক অ্যাড্রিয়ান বারিসো নিরা বলেন, ২০১৯ সালে বাংলাদেশের মেয়ে রুম্পার সাথে পরিচয় হয়। দীর্ঘ ৪ বছর যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যোগাযোগ হতো, সেখান থেকে মনের আদান-প্রদান। নিজ দেশ থেকে ভালবাসার টানে ছুটে এসে তাকে বিয়ে করেছি এবং তাকে বিয়ে করে নিজেকে অনেক সুখি মনে হচ্ছে। স্ত্রীর পাশাপাশি বাংলাদেশের মাটি-মানুষ, সবুজে ঘেরা ধানের মাঠ এবং আবহাওয়া অনেক ভাল লেগেছে। রুম্পাকে নিয়ে দ্রুত নিজ দেশে ফিরে যাবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা