মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
সারাদেশ

মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

শফিক স্বপন, মাদারীপুর: বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে বাজারে চাল, ডাল, পেঁয়াজ ও ভোজ্যতেলের মত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে তা নিয়ে নিম্ন ও মধ্য আয়ের মানুষ ক্ষুব্ধ। অন্যদিকে, বাজারে নিত্য পণ্যের দাম বৃদ্ধির দায় নিতে নারাজ খুচরা বিক্রেতারা।

আরও পড়ুন: জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত

তারা বলছেন, আড়তদারেরা পণ্য মজুদ করছে বলেই দাম বাড়ছে। তাই সারাদেশে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মাদারীপুর জেলা জাতীয় পার্টির উদ্যগে শকুনী লেকপাড় এলাকায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. লিয়াকত খানের সভাপতিত্বে ও জেলা ছাত্র সমাজ এর আহ্বায়ক মো. রাসেল মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্টি ব্যাবসায়ী ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মুহিদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক, আঃ রউফ খান, মাদারীপুর সদর উপজেলার আহ্বায়ক খোকন তালুকদার, গোলাম হোসেন বাদল, কায়উম খান, আজীম খান প্রমূখ।

আরও পড়ুন: সংসদ বসছে ২৮ অগাস্ট

এসময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুহিদ হাওলাদার বলেন, বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে দেশে বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তাতে অনেক পরিবারের সংসার চালানোই মুশকিল হয়ে পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা