সারাদেশ

উলিপুরে ৯ জুয়াড়িসহ আটক ১১

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ৯ জুয়ারি ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। বুধবার (১০ ) গভীর রাতে এসআই মোঃ মশিউর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: গরু পাচার মামলায় মণ্ডল গ্রেফতার

পুলিশ জানায়, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মন্ডলপাড়া গ্রামস্থ আব্দুল কাইয়ুমের পশ্চিম দুয়ারী চৌচালা টিনের ঘরে জুয়া খেলা অবস্থায় হোকডাঙ্গা মন্ডলপাড়া গ্রামের মৃত মোসলেম আলী শাহ্ ফকিরের পুত্র মোঃ আব্দুল কাইয়ুম ফকির (৫৫), হোকডাঙ্গা চেয়ারম্যানপাড়া গ্রামের সামছুল হকের পুত্র মোঃ আবু রায়হান (৩৮), রামপ্রসাদ মতিউল্লাহ পাড়া গ্রামের হোসেন আলীর পুত্র মোঃ আবুল কাশেম (৫০), খয়বর আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম (৫২), হোকডাঙ্গা কুমারপাড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র মোঃ আবু তালহা (২২) ও হোকডাঙ্গা ফকিরপাড়া গ্রামের আশরাফ আলীর পুত্র মোঃ মতিয়ার রহমানকে (৩৫) আটক করা হয়।

অপর এক অভিযানে বুড়িবুড়ি ইউনিয়নের আঠারো পাইকা দাসপাড়া গ্রামের সানটু দাসের পূর্ব দুয়ারী চৌচালা টিনের শয়ন ঘরে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার বাচ্চু চন্দ্র দাসের পুত্র সানটু চন্দ্র দাস (৩৫), আব্দুল জলিলের পুত্র মঞ্জুরুল হক (৩২) ও মৃত হানিফ আলীর পুত্র রবিউল ইসলামকে (৩৫) আটক করে পুলিশ।

আরও পড়ুন: ওসির আট তলা বাড়ি, দুদকে সুমন

অপরদিকে, দূর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বেলাল হোসেন ও মুসলিমপাড়া বোতলা এলাকার জুলফিকার আলীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া খেলার আইনের ৩/৪ ধারায় অপরাধের কারণে তাদের গ্রেফতার করা হয়েছে এবং নিয়মিত আইনে মামলা দিয়ে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা