মুন্সীগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাপার সমাবেশ
সারাদেশ

মুন্সীগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাপার সমাবেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বাংলাদেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জাতীয় পার্টি (জাপা) নেতৃবৃন্দরা।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

বুধবার (১০ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা জাপার কার্যালয় সামনের থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতৃবৃন্দ।

পরে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য সমাবেশ শেষ হয়।

এতে বক্তারা বলেন- কেরোসিন, ডিজেল, পেট্রোলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পরেছেন।

আরও পড়ুন : ইমরান খানের চিফ অফ স্টাফ আটক

তারা সরকারের প্রতি আহবান জানান, ডিজেল কেরোসিন মূল্য কমানোর জন্য। তা নাহলে দেশের গরীব ও নিম্ন আয়ের মানুষ মারা যাবে।

এ সময় তারা পল্লীবন্ধু জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদের কথা স্মরণ করেন।

আরও পড়ুন :

এ সময় উপস্থিত ছিলেন - জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন, আব্দুল বাতেন, হাবিবুর রহমান সেলিম, ইসমাইল হোসেন রাহাত, আরিফুজ্জামান দিদার, আবদাল হোসেন, হান্নান মিয়া, কাকলি আক্তার কাকন, মুনায়েম হোসেন ভূইয়া, জহিরুল ইসলাম নাইম, হাসিনা বেগম প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা