ফেসবুকে কটূক্তির দায়ে যুবক গ্রেফতার 
সারাদেশ

ফেসবুকে কটূক্তির দায়ে যুবক গ্রেফতার 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

গ্রেফতারকৃত মো.তাজুল ইসলাম তপন (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লক্ষিদীয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

বুধবার (১০ আগস্ট) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়,গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করে।

আরও পড়ুন : ইমরান খানের চিফ অফ স্টাফ আটক

বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাকে আটক করে। সংবাদ পেয়ে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরও পড়ুন : সম্রাটের জামিন আবেদন খারিজ

বুধবার বিকেলে জিডি মূলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ওসি আরও জানায়,তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা