সারাদেশ

নোয়াখালীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ও এক ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ পাঁচজনকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবকদল নেতা ইমরানসহ অপর তিন আসামির থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও একই ইউপির ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.শাহাদতের থেকে ৩৬ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (৫ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আজিজপুর ও অর্জুনতলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো,সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ইমরান (৩০) ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও একই ইউপির ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.শাহাদত হোসেন রাজু (৩০)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলাায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা