সালিশ বৈঠকে হামলায় আহত ২
সারাদেশ

সালিশ বৈঠকে হামলায় আহত ২

নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাইয় গ্রামে সালিশে বৈঠকে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন : ফিল্মি কায়দায় চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ

বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই গ্রামের জাবালে নুর জামে মসজিদের ছাদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তাইজুদ্দিন বেপারী (৪০) ও সাদ্দাম হোসেন (৩৪)। এদের মধ্যে সাদ্দাম হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকা আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

সালিশের হামলার ঘটনায় সদর থানায় সবুজ বেপারী, সালাউদ্দিন বেপারী ও মো. রবিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী তাইজুদ্দিন বেপারী।

অভিযোগ সূত্রে জানা যায়, দু'পক্ষের সাথে পূর্বে বিরোধ থাকায় মিমাংসার জন্য সালিশের আয়োজন করে। বৈঠকের মাঝখানে সবুজ বেপারী সহ তার লোকজন সালিশ না মেনে তাউজুদ্দিন বেপারী ও সাদ্দাম বেপারীর উপর এলোপাতাড়ি মারধর করে। অভিযুক্ত সবুজ বেপারী ইট দিয়ে সাদ্দাম বেপারী মাথায় আঘাত করলে মাথার দুই যায়গা জখম হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন : করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

আহতদের চাচাতো ভাই মো. জাকির হোসেন জানান, গেল শনিবার রাত আটটার দিকে মিরেশ্বরাই বাজারে হাসানের দোকানের ভিতরে সার্টার লাগিয়ে তাইজুদ্দিন বেপারীকে বেধরক মারধর করে সবুজ বেপারী। গতকাল বিকেলে ঐ বিষয়টি নিয়েই বসেছিলাম মিমাংসা জন্য। সালিশে মাঝে ওরা অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে সদর থানার (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, সালিশ বৈঠকে হামলার অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা