ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল
সারাদেশ

ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল

সান নিউজ ডেস্ক : ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

আরও পড়ুন : আমাকে সরিয়ে দিতে চায়

বুধবার (৩ আগস্ট) বিকেল বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান জানান, ভোলা জেলা বিএনপির ডাকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন।

আরও পড়ুন : অবৈধ বলব না, সেটি কালো টাকা

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, ছাত্রদল সভাপতির একটি ৫ বছরের সন্তান রয়েছে। গত ৪ বছর ধরে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, ভোলা জেলা ছাত্রদলের সভাপতির মৃত্যুর খবরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করেন।

আরও পড়ুন : ৪০ জেলায় নতুন এসপি

প্রসঙ্গত, গত রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমসহ অর্ধশতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী আহত হন।

বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার গ্রিনরোড কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা