সারাদেশ

স্নাতক পাস করে দিলেন চায়ের দোকান!

কুষ্টিয়া প্রতিনিধি: সড়কের পাশ ঘেঁষেই গড়ে উঠেছে টিনের দুইচালা ঘর। ঘর বলতে এটি একটি চায়ের দোকান। তবে এই চায়ের দোকানের নাম ‘নাইট ক্লাব’। স্নাতক পাস করা এক যুবক এই চা দোকানের মালিক। কুষ্টিয়ার মিরপুর পশুর হাট সংলগ্ন সড়কের পাশের দোকানটির অবস্থান।

বুধবার (৩ আগস্ট) দুপুরে সরেজমিন গিয়ে দোকানে দেখা গেছে, দোকানের মধ্যে তখন কিছু মানুষ চা পানে ব্যস্ত। এই কর্মব্যস্ততার ফাঁকেই কথা হয় দোকান মালিক মো. শাহিনুর রহমান অরুণের সঙ্গে।

তিনি জানান, ১৯৯৭ সালে কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। মিরপুর মাহমুদ চৌধুরী কলেজ থেকে ১৯৯৯ সালে এইচএসসি ও ২০০২ সালে স্নাতক পাস করেন। এরপর তিনি স্থানীয় কয়েকটি এনজিও সংস্থায় মাঠকর্মী হিসেবে চাকরি করেন। ২০১৪ সালে চাকরি ছেড়ে তিনি কুষ্টিয়া বিজিবি সেক্টর সংলগ্ন এলাকায় চায়ের দোকান দেন। এরপর সেখান থেকে এসে মিরপুর পশুর হাট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের দোকান ঘর ভাড়া নেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

অরুণ বলেন, ‘আগে চায়ের দোকানে জ্বালানি হিসেবে খড়ির ব্যবহার হতো। কিন্তু এখন কয়লা দিয়ে চা তৈরি করা হয়। এতে আমাদের গ্যাস এবং বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। প্রায় এক বছর আগে দোকানটি ভাড়া নিয়েছি। প্রতি মাসে দোকানের ভাড়া বাবদ এক হাজার টাকা গুনতে হয়।’

তিনি বলেন, ‘আমার চায়ের দোকানে প্রতিদিন গড়ে দুই হাজার থেকে ২৫০০ টাকা বিক্রি হয়। এতে খরচ বাদে প্রায় ৫০০ টাকার মতো লাভ থাকে। এই দিয়েই সংসার মোটামুটি চলে যায়। এ ছাড়াও প্রতি মঙ্গলবার এখানে সাপ্তাহিক হাট বসে। হাটের দিন ১০ হাজার টাকা পর্যন্তও বেচাবিক্রি হয়।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা