সারাদেশ

জলাশয় থেকে লাশ উদ্ধার

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় মিনহাজ (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বাওয়ার মোড় জলাশয় থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মিনহাজ উপজেলার দক্ষিণ ধীতপুর রাজশাহী পাড়ার মৃত হাবুল মিয়ার ছেলে।

আরও পড়ুন: সাংবাদিককে দেখে নেয়ার হুমকি

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল। বুধবার দুপুরে উপজেলার বাওয়ার মোড় জলাশয়ে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে বিল থেকে লাশটি উদ্ধার করে। লাশটির সারা শরীর সাদা রংয়ের কাপড়ে ডাকা, নিচে কালো চেক শার্ট ও লঙ্গি এবং উপুরে অবস্থায় ভাসছিল।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না অন্য কোন কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা