সারাদেশ

নারী শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: গৃহবধূকে অর্ধনগ্ন করে ভিডিও ধারণ!

বুধবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউপির ১নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাট থেকে তাদের আটক করা হয়। পরে সংবাদ পেয়ে রাতেই চরজব্বর থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটকৃতরা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭৪নং ক্লাস্টারের মোহাম্মদ ইসমাইল (১৯) একই ক্লাস্টারের পারভিন আক্তার (২৮) মর্জিনা আক্তার (১৮) আয়াস (১০) মর্জিনা খাতুন (৮) বেছানা পরভেজ (৬) নুর বেগম (৩৯)। তাদের সঙ্গে ৬ থেকে দশ বছর বয়সী তিন শিশু আছে। তারা সবাই হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প বসবাস করতেন।

আরও পড়ুন: সাংবাদিককে দেখে নেয়ার হুমকি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) রাতে মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাটে একসঙ্গে সাত রোহিঙ্গা আসেন। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছেন বলে জানান। পরে বিষয়টি চরজব্বর থানায় জানানো হয়। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে থানা থেকে পুলিশ যাওয়ার পর আটক রোহিঙ্গাদের হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ সাতজন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। আটক রোহিঙ্গাদের থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা