সংগৃহিত ছবি
জাতীয়

ড. ইউনূস-পুলিশ কর্মকর্তাদের বৈঠক আজ 

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৭ মার্চ) রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে মাঠ পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: মেট্রোরেলে কর্মবিরতি প্রত্যাহার, টিকিট বিক্রি শুরু

জানা যায়, ১২৭ জন পুলিশ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান পরিস্থিতিতে নানা দিকনির্দেশনা দেওয়া হবে।

এর আগে, রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে আগামীকাল (১৭ মার্চ) সারাদেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, এই বৈঠকে পুলিশ সুপার ও তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদের সাথে হবে। এ সময় বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তা বিশেষ বৈঠকে যোগ দেবেন। পুলিশের আইজিপি বাহারুল আলম সেখানে স্বাগত বক্তব্য রাখবেন।]

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা