কেশবপুরে ভারতীয় গহনা উদ্ধার
সারাদেশ

কেশবপুরে ভারতীয় গহনা উদ্ধার

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর : যশোরের কেশবপুর উপজেলার সরসকাটি এলাকায় একটি মোটরসাইকেল থেকে ১৬কেজি ৭৪১ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে ভালুকঘর ফাঁড়ি পুলিশ।

আরও পড়ুন : চট্টগ্রামে ট্রেনের ধাক্কা, নিহত ১২

বৃহস্পতিবার( ২৮শে জুলাই) বিকালে ভারতীয় গহনা উদ্ধার করে কেশবপুর উপজেলার ভালুকঘর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলার কলারোয়া দিক থেকে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে কেশবপুর উপজেলার সরসকাটি এলাকায় আসছিল।

পুলিশ দেখে ওই ব্যক্তি মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। এতে পুলিশের মনে সন্দেহ সৃষ্টি হয়। পরে পুলিশ আটক মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ১৬ প্যাকেট ভারতীয় রুপার গহনা উদ্ধার করে।

আরও পড়ুন : ভার‌তীয় নতুন হাইক‌মিশনার প্রণয় কুমার

ভালুকঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই.আজিজুর রহমান এই ব্যাপারে বলেন, মোটরসাইকেলে তল্লাশি করে উদ্ধারকৃত রূপা স্থানীয় জুয়েলার্স ব্যবসায়ীদের দিয়ে পরীক্ষা করানো হয়। উদ্ধারকৃত রুপার আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা।

এদিকে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় কেশবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা