সারাদেশ

বসতভিটায় শতাধিক প্রজাতির গাছ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: শিক্ষকতার পাশাপাশি সারাটা জীবন কাটিয়েছেন গাছের সঙ্গে। যেখানেই বিরল প্রজাতির গাছ পেয়েছেন, সংগ্রহ করে বাড়িতে এনে রোপণ করেছেন। তাঁর বাড়ির আঙিনা, উঠান কিংবা পুকুরের পাড় সবখানেই শুধু গাছ আর গাছ।

তাঁর সংগ্রহে আছে গোলাপজান, জাফরানসহ শতাধিক প্রজাতির গাছ। প্রায় ৫০ বছর ধরে তিনি এসব গাছ সংগ্রহ করেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের মো. শওকত আলী (৮৫)। বসতভিটায় গাছ লাগানোর জন্য তাঁকে ২০১২ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয়। তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ঢাকায় এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে পুরস্কার পেয়েছেন তিনি। সবুজ প্রকৃতিতে ঘেরা বসতভিটার আঙিনা, উঠান, আনাচেকানাচে বিভিন্ন জাতের গাছ। বৃদ্ধ বয়সেও তিনি গাছের পরিচর্যা করছেন।

শওকত আলী বলেন, ছেলেমেয়েদের মতোই তিনি গাছ ভালোবাসেন। প্রায় সারা জীবন গাছের সঙ্গেই কাটিয়েছেন। বসতভিটাকে কৃষি খামারে পরিণত করার পরিকল্পনা আছে তাঁর। বেঁচে থাকতে স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে সন্তানদের নির্দেশ দিয়ে যাবেন। ৫০ শতক বসতভিটায় শতাধিক প্রজাতির গাছ আছে। ফুলের গাছের মধ্যে ক্যামেলিয়া, টিউলিপ,ইফোর বিয়া, জবা, গোলাপ, বেলি, জুইসহ জাতের ফুল। আর ফলের গাছের মধ্যে আছে খেজুর, ড্রাগন, অ্যাভোকাডো, করমচা, নাসপাতি, শরিফা, সফেদা, গোলাপজান, জাফরান, আম, জাম, লিচু, জামরুল, পেয়ারা, কমলা, মাল্টা, ফলসা, কামরাঙা, নারিকেল ইত্যাদি। ঔষধি গাছের মধ্যে আমলকী, হরীতকী, বহেড়া, অর্জুন, তুলসী, চিরতা, ভৃঙ্গরাজ উল্লেযোগ্য।

এ ছাড়া বিভিন্ন জাতের বাদাম, লং, এলাচ, পান মসলা, কালিজিরা, তেজপাতা, দারুচিনি, আলুবোখারা গাছও আছে তাঁর সংগ্রহে। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ বলেন, শওকত আলীর বাড়িতে তিনি একাধিকবার গিয়েছেন। তাঁর বসতভিটায় শতাধিক বিরল প্রজাতির গাছ আছে।

এ ছাড়া অন্যান্য প্রজাতির গাছও আছে। নিজের চেষ্টায় তিনি সেগুলো সংগ্রহ করেছেন। কৃষি বিভাগ থেকেও তাঁকে সহায়তা দেওয়া হচ্ছে। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, শওকত আলী মাস্টার কৃষিক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন। কৃষি বিভাগ থেকে তাঁকে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা