এক নৌকায় ২৫ লাখ টাকার ইলিশ!
সারাদেশ

এক নৌকায় ২৫ লাখ টাকার ইলিশ!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ।

আরও পড়ুন : অকটেন-পেট্রোল আমাদের কিনতে হয় না

তিন দিনে ২১ জেলে এক নৌকা দিয়ে ধরেছে ছোট-বড় মিলিয়ে ১০২ মণ ইলিশ। জালভর্তি মাছ পাওয়ায় জেলেদের মুখে হাসি। এ যেন স্বপ্নের যাত্রা শেষে সোনার হরিণ পাওয়া।

গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে মাছগুলো নিলাম করলে চেয়ারম্যান ঘাটের স্থানীয় মেঘনা ফিশিংয়ে ২৫ লাখ ৫০ টাকায় মাছ গুলো কিনে নেন।

জেলে পরিমল বলেন, ২১ জন জেলে গত তিন দিন আগে ইলিশ ধরতে ফিশিং বোট এমভি আরাফ-৩’ নামের একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে জাল ফেলেন। এরপর অনেকগুলো বড় ইলিশ এবং একই সঙ্গে ছোট ইলিশও ধরা পড়েছে। এক নৌকায় আগে কখনো এত মাছ পাওয়া যায়নি। ঘাটে আসার সঙ্গে সঙ্গে মাছ দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছে। পরে মেঘনা মেঘনা ফিশিং সব মাছ গুলো নিলামে কিনে নেন।

আরও পড়ুন : পেলোসির তাইওয়ান সফর নিয়ে ক্ষিপ্ত চীন

মেঘনা ফিশিং এজেন্সির ব্যবস্থাপক মো. হাবিব ভূঁইয়া বলেন, ভালো দামে মাছ বিক্রি করতে পেরে বোটের মালিক, সারেং ও জেলে সবাই খুশি। তাঁরা আবার মাছ ধরার উদ্দেশে গভীর সমুদ্রে রওনা হয়েছেন। আগামী কিছুদিন সাগরে জেলেদের জালে বেশি পরিমাণ ইলিশ মাছ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন এ বিক্রেতা।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সামনে আরও বেশি মাছ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। এ কারণে নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে। যার ফলে প্রচুর মাছ ধরা পড়ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা