গাইবান্ধায় ২টি ওয়ার্ডে উপ নির্বাচন 
সারাদেশ

গাইবান্ধায় ২টি ওয়ার্ডে উপ নির্বাচন 

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের ২টি ওয়ার্ডে উপ নির্বাচন হয়েছে।

আরও পড়ুন : অকটেন-পেট্রোল আমাদের কিনতে হয় না

বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব।

সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নুরু মোহাম্মদ লেলিনের মৃত্যুর কারণে শূন্য হওয়া সদস্য পদে স্ত্রী বিউটি বেগম (মোরগ প্রতীক) ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

একমাত্র প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান আতা (তালা প্রতীক) ৫৪৯ ভোট পেয়েছেন। নির্বাচনে ১ হাজার ৭৭০ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৪৮ জন ভোট প্রদান করেন।

আরও পড়ুন : পেলোসির তাইওয়ান সফর নিয়ে ক্ষিপ্ত চীন

এছাড়াও গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে মো. মোখলেছুর রহমান (ফুটবল প্রতীক) ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুল হক খোকা ৭০৬ ভোট পেয়েছেন।

আরও পড়ুন : জনশুমারিতে খরচ ১৫৭৫ কোটি টাকা

২০২১ সালের ১১ নভেম্বর এ ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে আব্দুর রউফ মাস্টার সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচনের পরদিন ১২ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হাতে নিহত হন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা