সারাদেশ

প্রেমের টানে ঠাকুরগাঁওয়ে ইতালির যুবক

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিশ্বব্যাপী বাড়ছে বাংলাদেশি তরুণ-তরুণীদের কদর। প্রেমের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে চলে আসছেন বিয়ে পাগল মানুষেরা। এর ধারাবাহিকতায় প্রেমের টানে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ে এসে বিয়ে করেছেন ইতালিয়ান যুবক আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা।

আরও পড়ুন: বন্দুক হামলায় নিহত ৩

সোমবার (২৫ জুলাই) রাতে সনাতন ধর্মের রীতি অনুসারে তিনি বিয়ে করেন। কনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাস। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী।

এ ব্যাপারে কনে রত্না রানী দাস বলেন, আমাদের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের জন্য আশির্বাদ করবেন।

আরও পড়ুন: কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

এছাড়া কনের বাবা মারকুস দাস বলেন, আমি গরীব মানুষ। ইতালি নাগরিক আমার বাড়িতে এসেছেন। প্রথমে বিষয়টি নিয়ে আতঙ্কিত হলেও এখন বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্যপাত্রে কন্যা দান করেছি।

অন্যদিকে, স্থানীয় কানু রায় বলেন, বিয়েতে আমরা অনেক আনন্দ করেছি। বিদেশ থেকে কেউ এসে বিয়ের ঘটনা গ্রামে এই প্রথম।

আরও পড়ুন: বন্দুক হামলায় নিহত ৩

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ডন বলেন, ইতালিয়ান নাগরিক ঠাকুরগাঁওয়ে এসে এক মেয়েকে বিয়ে করছেন বলে আমাদের কাছে খবর আসে। বিষয়টি জানতে পেরে আমরা সেখানে পুলিশ পাঠিয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা