প্রতীকী ছবি
সারাদেশ

মেয়েকে যৌন হয়রানি, বাবার বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় নিজের মেয়েকে (১৮) যৌন হয়রানির অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: ময়লার ট্রলিতে মিলল কোটি টাকার স্বর্ণ

অভিযুক্ত মোস্তফা কামাল লিটন (৪০) উপজেলার ৬নং পাচগাঁও ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়ার সময় অভিযুক্ত মোস্তফা কামাল লিটন মেয়েকে জড়িয়ে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং খারাপ কাজ করার চেষ্টা করে। অবশেষে বিষয়টি দৃষ্টিগোচর হয় মায়ের। এরই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) সকাল ৮টার দিকে তার স্ত্রী ও ছেলে তাকে এ ধরনের কাজ করতে নিষেধ করে। এতে সে ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করে। পরে তারা বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে যৌন হয়রানির অভিযোগ করেন।

আরও পড়ুন: বরিশালে চুরি, ঝালকাঠিতে উদ্ধার

চাটখিল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ও কাকা দিদারুল আলমকে (৩৫) আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা