পটুয়াখালীতে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত
সারাদেশ

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি : আন্তর্জাতিক পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’২২ উদযাপন উপলক্ষে গ্লোবাল হেলথ আ্যাডভোকেসী ইনকিউবেট এর আয়োজনে পটুয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: মুজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল আহমেদ, সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার জাকারিয়া হৃদয়, প্রথম আলো প্রতিনিধি শংকর লাল দাস, যুগান্তরের স্টাফ রিপোর্টার বিলাস দাস, বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি সঞ্জয় কুমার দাস, মাই টিভির প্রতিনিধি মশিউর রহমান বাবলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন: বন্দুক হামলায় নিহত ৩

সভায় বক্তারা বলেন, পানিতে ডুবে মৃত্যুর হার দিন দিন বেড়েই চলছে। কিভাবে এ মৃত্যুর হার হ্রাস করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন তারা । সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ডেইলি স্টার'র প্রতিনিধি সোহরাব হোসেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা