সারাদেশ

গৌরীপুরে ঘর পেলো আরও ৭ পরিবার

হলি সিয়াম শ্রাবণ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ০৭ জন গৃহ ও ভূমিহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘর প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে স্থানীয় পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

পরে ০৭ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে ২ শতাংশ জমির কাগজপত্রাদি ও ঘরের চাবি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা