সারাদেশ

নীলফামারীর প্রথম ‘ভূমিহীনমুক্ত’ উপজেলা ডিমলা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর জেলার প্রথম ‘ভূমিহীনমুক্ত’ উপজেলা ডিমলাকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা করেন।

এ সময় প্রধানমন্ত্রী উপজেলার ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদাণ করেন। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২লাখ ৫৯ হাজার টাকা।

এ সময় নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহি কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা সহকারি কমিশনা (ভূমি) ইবনুল আবেদিন, উপজেল ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান মানিক, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ডোমার উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন জানান, প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সঙ্গে এই বাড়িতে থাকছে দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা, বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ।

হালনাগাদকৃত চলমান তালিকা অনুযায়ী ডিমলা উপজেলা ‘ভূমিহীনমুক্ত’ হলেও এই প্রক্রিয়া চলমান থাকবে। যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কোনো ভূমিহীন পাওয়া যায় দ্রুত সময়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা