বোয়ালমারীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল উপকারভোগীরা
সারাদেশ

বোয়ালমারীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল উপকারভোগীরা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মুজিব বর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি দান ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : দেশের ৫২ উপজেলা গৃহহীন মুক্ত

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে ৪ জন উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বোয়ালমারীতে আশ্রয়ণ প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে ১৯২টি, দ্বিতীয় পর্যায়ে ১৩০টি ও তৃতীয় পর্যায়ে ২২টি সহ মোট ৩৪৪টি গৃহ নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে চারটি গৃহের উদ্বোধন কার্যক্রমে বোয়ালমারী উপজেলা সংযুক্ত ছিল।

আরও পড়ুন : ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ, স্থানীয় সুধীজন, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীগন এবং .ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন : গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া

প্রসঙ্গত, মুজিব শতবর্ষে 'বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না'- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা