ময়মনসিংহে ঘর পেলেন ২৮৭ ভূমিহীন পরিবার
সারাদেশ

ময়মনসিংহে ঘর পেলেন ২৮৭ ভূমিহীন পরিবার

মো: মনির হোসেন, স্টাফ রিপোর্টার : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর নির্মাণ কর্মসূচির আওতায় এবার আরও ২৬ হাজার ২২৯টি ঘর দেওয়া হচ্ছে। তার মধ্যে ময়মনসিংহে ২৮৭ টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পাচ্ছেন। এর মধ্যে ময়মনসিংহের চারটি উপজেলা ভালুকা, নান্দাইল, ফুলপুর, ফুলবাড়ীয়ায় ঘর হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : দেশের ৫২ উপজেলা গৃহহীন মুক্ত

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ক শ্রেণীর তৃতীয় পর্যায় (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন ঘোষণা করেন। পরবর্তীতে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যাকটি ঘরে বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চয়ালি যুক্ত হয়ে ময়মনসিংহ জেলার নান্দাইলের চরভেলামারি আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তর করে উপকারভোগীদের সাথে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুটি জেলা পঞ্চগড় ও মাগুড়া এবং ৫২ টি উপজেলায় সম্পূর্ণরূপে গৃহহীনমুক্ত হলো। এভাবে সারা দেশে গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

আরও পড়ুন : বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতি পাচ্ছে ভারত

এ সময় ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম হল রুম থেকে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ভার্চুয়াল্লী যুক্ত হন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

জাপানে ভূমিকম্পের তাণ্ডব, নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা