সারাদেশ

সহযোগীসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সান নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের মুক্তারপুরের গোসাইবাগ গ্রাম থেকে ময়না আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীর বসত ঘরের সামনে থেকে দুই শত পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ পাঁচ হাজার পাঁচ শত টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ময়নার আরেক সহযোগী মাদক ব্যবসায়ী রাজনকেও গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা!

সোমবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। রোববার (১৭ জুলাই) রাত ১০ টা ৩৫ মিনিটের সময়ে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ময়না আক্তার গোসাইবাগ গ্রামের আসলাম সরকারের মেয়ে এবং মিন্টু মোল্লার স্ত্রী। আর রাজন (৩৭) হাটলক্ষীগঞ্জের আবু তালেব শেখের ছেলে হলেও সে ময়নার বাড়িতে ভাড়াটিয়া হয়ে বসবাস করে ইয়াবা বিক্রি করতেন।

জানা গেছে, ময়না আক্তার গোসাইবাগ গ্রামসহ এর আশেপাশে মাদক বিক্রি করে আসছেন। এলাকাবাসী ভাষ্যমতে, ময়না আক্তারকে মাদক বিক্রির জন্য বাধা দিলে তাদেরকে নানাভাবে মামলা ও পুলিশ দিয়ে সাধারণ মানুষদের হয়রানি করতেন। এছাড়া সে একাধিক পুরুষের সাথে রাতদিন ঘুরে বেড়াতেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ২৩ বছরের সংসারের ইতি!

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা