শিবচরে সড়ক দূর্ঘটনার নিহত ১
সারাদেশ

শিবচরে সড়ক দূর্ঘটনার নিহত ১

শফিক স্বপন,মাদারীপুর : মাদারীপুরের শিবচরে ,ঢাকা - খুলনা হাইওয়ে এক্সপ্রেস সড়কে বাসের ধাক্কায় আবদুস সালাম মাদবর নামের (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ

সোমবার (১৮ জুলাই) দুপুর ১২ টার দিকে ঢাকা-খুলনা হাইওয়ে এক্সপ্রেস, শিবচরের সন্ন্যাসীর চর ইউনিয়নের চৌরাস্তা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা মৃত্যু হয়। নিহত সালাম মাদবর সন্ন্যাসীর চর ইউনিয়নের সন্ন্যাসীর চর গ্রামের বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায় দুপুরে ১২ টার দিকে নিজ বাড়ির সামনে এক্সপ্রেস ওয়ে পাড় হচ্ছিলো সালাম মাদবর।

এসময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন : আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো: সাখাওয়াত হোসেন ঘটনার সততা নিশ্চিত করেন। তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা