সারাদেশ

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজি চালক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম মানিক মিয়া (৩৫)। রোববার (১৭ জুলাই) স্ত্রী তার পাশের রুমে গিয়ে স্বামী মানিকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রেরও ভুল আছে

জানা যায়, গত শনিবার (১৬ জুলাই) দিবাগত গভীর রাতে ওই যুবক গলায় ওড়না পেঁচিয়ে নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের কাকনহাটি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাকনহাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মানিক মিয়া। পেশায় তিনি একজন সিএনজি চালক ছিলেন। ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে তার।

আরও পড়ুন: আমরা হলাম রেফারি

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তানদের পাশের রুমে ঘুমিয়ে যায় মানিক। সকালে স্ত্রী তার পাশের রুমে গিয়ে স্বামী মানিকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরিবারের ধারণা ভাইয়ের সাথে তার পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, সুরতহাল রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা