সারাদেশ

মোটরসাইকেল কেড়ে নিল খেলোয়াড়ের প্রাণ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় স্থানীয় আকাশ (২১) নামে এক কৃতি খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এতে মনির (২০) ও ইয়াসিন (২১) নামে দুই যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন গোতাবায়া

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে উপজেলার গৌরীপুর-গোবিন্দপুর সড়কের শ্মশান সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ গৌরীপুর পৌরসভার পূর্ব ভালুকার আনু মিয়ার ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেন।

পূর্ব ভালুকার স্থানীয় এমদাদুল হক জানান, ঘটনার দিন আকাশ ও দুই যুবক মোটরসাইকেলযোগে স্থানীয় গোবিন্দপুর বাজার থেকে গৌরীপুরে আসছিল। আকাশ বসেছিল এ মোটরসাইকেলের পেছনে। মোটরসাইকেলটি গোবিন্দুপুর সড়কের শ্মশান সংলগ্ন এলাকায় আসতেই এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই তিন যুবক মারত্মকভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আকাশকে মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার রাত ১১ টায় জানাযার নামাজ শেষে আকাশের মরদেহ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা