সারাদেশ

যুবককে ছুরিকাঘাতে হত্যা

সান নিউজ ডেস্ক: পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের চকবাজার থানার মৌসুমির মোড় এলাকায় সৌরভ খান সোহাগ ( ২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

আরও পড়ুন: সড়কের জন্য কোথাও যানজট হয়নি

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। সৌরভ খান সোহাগ চকবাজার ডিসি রোডের হারুনর রশিদের ছেলে। তিনি ইন্টারনেট অপারেটর ছিলেন।

নিহতের পিতা হারুনর রশিদ বলেন, সৌরভ ইন্টারনেট সেবা দানকারী একটি প্রতিষ্ঠানে কাজ করত। স্থানীয় সাকিব ও সফিক নামে দুইজন সৌরভকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ছেলেকে হত্যাকারীর বিচার চাই আমি।

আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা