সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

সান নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন।

আরও পড়ুন: দায়িত্ব নিলেন নতুন গভর্নর

মঙ্গলবার (১২ জুলাই) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তেলবাহী ট্রাকের চালক মোক্তার হোসেনের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলায়।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, তেলবাহী ট্রাকটি মাদারীপুর থেকে বরিশাল যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল বিএমএফ পরিবহন কোম্পানির একটি বাস। পথে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যান দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তেলবাহী ট্রাকের চালক। আর বাসের ছয় যাত্রী আহত হন।

আরও পড়ুন: যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বলেন, নিহত তেলবাহী ট্রাকচালক মোক্তার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত বাস যাত্রীদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা