সারাদেশ

বিআরটিসি বাস পুনরায় চালুর দাবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সোনাপুর-চেয়ারম্যান ঘাট রুটে জেলা প্রশাসকের উদ্বোধনকৃত বিআরটিসি দ্বিতল বাস উদ্বোধনের পরেরদিন থেকে বন্ধ রাখে কিছু তথাকথিত মালিক সমিতি। সেই বন্ধকৃত বাসগুলো পুনরায় সচল রাখার দাবি এবং মাত্রাতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি, তথাকথিত সমিতি নামের সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ একাধিক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সুবর্ণচর উপজেলা নাগরিক কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠন।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোববার (৩ জুলাই) সকালে উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তা মাথা থেকে ২ কি. মি. প্রদক্ষিণ করে পরে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে সমবেত হোন আয়োজকসহ অন্যান্যরা। এ সময় বাবু লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় সংগঠনের আহবায়ক আতিক উল্যাহ সুজনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্পিকার মরহুম আব্দুল মালেকের সুযোগ্য সন্তান বিটিভির সাবেক উপ-পরিচালক বাহার উদ্দিন খেলন, সুবর্ণচর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ছায়েদুল হক ভূঁইয়া।

এছাড়াও বক্তব্য রাখেন, আবদুল বারী বাবলু, মোঃ ইমাম উদ্দিন সুমন, মোঃ হানিফ মাহমুদ, কাজল কালো, মো. জামাল উদ্দিন, ইব্রাহিম খলিল শিমুলসহ সামাজিক, রাজনৈতিক, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় মানববন্ধনে সকল স্তরের প্রায় ৩ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: সড়কে কোরবানির হাট বসানো যাবে না

বক্তারা বলেন, সোনাপুর-চেয়ারম্যান ঘাটের প্রায় ৬০ কিলোমিটার সড়ক। মানসম্মত কোন পরিবহন না থাকে সরকারিভাবে এ বিআরটিসি বাস দেয়। গত মঙ্গলবার (২৮ জুন) আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিআরটিসি দ্বিতল বাস সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কিন্তু উদ্বোধনের মাত্র এক দিন পর বুধবার ব্যক্তি মালিকানাধীন সোনাপুর বাস-মিনিবাস মালিক সমিতির বাধার মুখে বন্ধ হয়ে যায় এ বাস সার্ভিস।

বক্তারা অভিযোগ করে আরও বলেন, সোনাপুর বাস-মিনিবাস মালিক সমিতির লোকজন যাত্রীদের থেকে জিম্মি করে টাকা আদায়, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কাজ করে থাকে। আজকের এ মানববন্ধনের মাধ্যমে এ সকল অনিয়ম বন্ধ করতে হবে। এবং জেলা প্রশাসনের উদ্বোধনকৃত বিআরটিসি বাস চালু করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশসহ কঠিন কর্মসূচি দিবেন বলে জানান তারা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা