সারাদেশ

শিক্ষক হত্যা ও লাঞ্ছিতের প্রতিবাদে ভালুকায় মানববন্ধন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): সাভারের আশুলিয়াতে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলে মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনসহ দেশের অন্যান্য শিক্ষক নিপীড়নের প্রতিবাদে ভালুকার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ভালুকার সকল শিক্ষক সংগঠনের ব্যানারে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, স্বাধীনতা শিক্ষক পরিষদ ভালুকা শাখার সাধারণ সম্পাদক ও এপ্যোলো ইন্সটিটিউটের অধ্যক্ষ এ আর শামছুর রহমান লিটন, অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম টিটু, সহকারী অধ্যাপক মো. হাবিবুল্যাহ হায়দার মিলন, প্রভাষক মো. আবুল হাশেম, প্রভাষক মোয়াজ্জেম হোসেন ঢালী মনির, প্রভাষক মো. রফিকুল ইসলাম, প্রভাষক মো. জাহিদুল ইসলাম সুবিন, প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, শিক্ষক ও সাংবাদিক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এ সময় বক্তারা সাভারের আশুলিয়াতে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা প্রধান আসামী আশরাফুল ইসলাম জিতুর ফাঁসি দাবি করেন। তাছাড়া মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনের সাথে জড়িতদেও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা