মাসে ৪০ লাখ পিস ইয়াবা আনতেন তিনি!
সারাদেশ

মাসে ৪০ লাখ পিস ইয়াবা আনতেন তিনি!

ইমরান আল মাহমুদ, উখিয়া : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও মাদক পাচারকারী শফিউল্লাহকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতার শফিউল্লাহ রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা।

আরও পড়ুন: আমারও কষ্ট লাগছে

রোববার (৩ জুলাই) ভোরে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘একাধিক মামলার আসামী শফিউল্লাহকে শনিবার রাতে অভিযান চালিয়ে এপিবিএন এর সহযোগিতায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে মজুদ রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল)-এর উপস্থিতিতে গ্রেফতার শফিউল্লাহ মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মিয়ানমার থেকে মাসে ৩০-৪০ লাখ পিস ইয়াবা এনে বাংলাদেশে পাচারের কথা জানায়।’

আরও পড়ুন: শুক্র ও শনিবার ব্যাংক খোলা

ওসি আরও বলেন, ‘গ্রেফতার শফিউল্লাহ বাংলাদেশি কয়েকজন ইয়াবা গডফাদারের নামও বলেছেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা