কোম্পানীগঞ্জে চোর সন্দেহে রোহিঙ্গা আটক
সারাদেশ

কোম্পানীগঞ্জে চোর সন্দেহে রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় লোকজন এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আরও পড়ুন : দেশ এগিয়ে চলছে

আটককৃত রোহিঙ্গা যুবকের নাম আব্দুর রহিম (২৫) সে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪নম্বর ডিপোর ২নং ক্যাম্পের ৪নং টাওয়ারের নূর মোহাম্মদের ছেলে।

শনিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে তাকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সিএনজি স্টেশন থেকে আটক করা হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ নিহত

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিএনজি স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা কালে স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে রোহিঙ্গা নাগরিক।

আরও পড়ুন : সৌদি আরব পৌঁছেছেন ৫৩৩৬৭ হজযাত্রী

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম রাজা বলেন, স্থানীয়রা তাকে চোর সন্দেহে আটক করে।

খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে রোহিঙ্গা নাগরিক। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তাঁর বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা