প্রতীকী ছবি
সারাদেশ

নারায়ণগঞ্জে মা-ছেলেকে হত্যা

সান নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

রোববার (৩ জুলাই) উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার রাজিয়া সুলতানা (৪০) ও তার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র তালহা। রাজিয়ার স্বামী আউয়াল নবী চার বছর আগে মারা গেছেন।

স্থানীয়রা জানান, ঘরে মা-ছেলে একাই বসবাস করতো। অজ্ঞাত লোকজন রাতের কোনো এক সময় মা-ছেলেকে গলাকেটে হত্যা করে। সকালে ঘরের দরজা খোলা থাকায় আশপাশের মানুষ গিয়ে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: পরিত্যক্ত বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে এখনই বলা যাচ্ছে না।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা