গোয়েন্দা পুলিশের জালে ২ ইয়াবা কারবারি
সারাদেশ

গোয়েন্দা পুলিশের জালে ২ ইয়াবা কারবারি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে ধরা পড়েছে দুই ইয়াবা কারবারি। এ সময় তাদের থেকে ২০০পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

আরও পড়ুন: দুর্যোগেও এখন খাদ্য সংকট হয় না

শনিবার (২ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভা সেন্ট্রাল রোডের ডাক্তার আরেফীন ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কবিরহাট উপজেলার ধাঁনসিড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দপুর গ্রামের আশ্রম কলোনীর আবুল কালামের ছেলে মো. শাহ আলম (২৩) ও নোয়াখালী পৌরসভার পূর্বমহোদরী এলাকার মৃত আবু তাহেরের ছেলে মাইনউদ্দিন (৩৫)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: তুর্কি-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে ইরান

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার সকালে ওই ২ মাদক কারবারিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা