নিহত প্রকৌশলী জাবের খান জনি (২৪)।
সারাদেশ

ট্রেনের ধাক্কায় বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী নিহত

সান নিউজ ডেস্ক : ট্রেনের ধাক্কায় নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর এক প্রকৌশলীর নিহত হয়েছে। নিহত ওই প্রকৌশলীর নাম জাবের খান জনি (২৪)। তিনি তমা কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ নিহত

শনিবার (২ জুলাই) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বি‌কে‌লে কাজ শে‌ষে টাঙ্গাইলের কা‌লিহাতী উপ‌জেলার বিয়ারামারুয়া এলাকায় রেললাইনের ওপর দি‌য়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এ সময় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

নির্মাণাধীন রেললাইনের কর্মীরা জানান, বি‌কে‌লে কাজ শে‌ষে মোবাইল ফোনে কথা বলতে বলতে বিয়ারামারুয়া এলাকায় রেললাইন পার হ‌চ্ছিলেন জাবের খান জনি। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি তা‌কে ধাক্কা দেয়। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে মাথায় গুরুতর আঘাত পান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মা-ছেলেকে হত্যা

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন, প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা