সারাদেশ

পিকআপের ধাক্কায় নিহত ১

সান নিউজ ডেস্ক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর বিকল দাঁড়ি‌য়ে থাকা পিকআপ‌কে অপর পিকআপ ধাক্কায় দেওয়ায় চালক নিহত হ‌য়েছেন। এ‌ সময় আহত হ‌য়েছেন আ‌রও দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) সরকার ইফতেখারুল মোকাম্মেল।

আরও পড়ুন: পদ্মা সেতুর সুফল বঞ্চিত শরীয়তপুরবাসী

শনিবার (২ জুলাই) ভোরে সেতুর ৪০ নং পিলারের কাছে এ ঘটনা ঘ‌টে। নিহত পিকআপ চালক টাঙ্গাইলের ধনবাড়ির কেন্দুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে রাসেল আহম্মেদ।

পুলিশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর ৪০ নম্বর পিলারের কা‌ছে ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপ হঠাৎ বিকল হওয়ায় সে‌টি মেরাম‌তের জন্য দাঁড়ি‌য়ে থা‌কে। এ সময় দাড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে আ‌রেক‌টি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপের চালক নিহত হয়। এ সময় আহত হয় আরও দুজন।

আরও পড়ুন: মারা গেছেন আ’লীগ নেতা মুকুল বোস

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ও নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা