নোয়াখালীতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বিতল বাস চলাচল উদ্বোধন (ছবি: সান নিউজ)
সারাদেশ

উদ্বোধনের একদিন পরই বিআরটিসি বাস চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বিতল বাস চালুর একদিন পর নোয়াখালীর সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে বন্ধ হয়ে গেছে বাস সার্ভিসটি।

আরও পড়ুন: প্রায় ২ কোটি টাকার টোল আদায়

বৃহস্পতিবার (৩০ জুন) পরিবহন মালিক সংগঠনের বাধার মুখে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বিতল বাস চলাচল বন্ধ রাখা হয়। এর আগে, গতকাল (বুধবার) ওই সড়কে এ বাস সার্ভিস চালু করা হয়।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, বিষয়টি সমাধানের জন্য বৈঠক ডাকা হয়েছে। বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন

অপরদিকে, বিআরটিসির বাস বন্ধের প্রতিবাদে শুক্রবার (১ জুলাই) বেলা ১১টায় সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজার প্রধান সড়কে অবরোধের ডাক দিয়েছেন স্থানীয়রা। বিষয়টি দ্রুত সমাধান না হলে এই সড়কে মালিক সমিতির কোনো বাস চলতে দেবেন না স্থানীয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর চেয়ারম্যানঘাট টু সোনাপুর সড়কে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল (বুধবার) বিআরটিসির দ্বিতল সার্ভিসটির উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। সোনাপুর শহর এলাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে এক ঘণ্টা পরপর বাস ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়। সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট ভাড়া ধরা হয়েছে ৪০ টাকা, সোনাপুর থেকে আটকপালিয়ার বাজার ২০ টাকা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা