মাদারীপুর পৌরসভার বাজেট ঘোষণা
সারাদেশ

মাদারীপুর পৌরসভার বাজেট ঘোষণা

শফিক স্বপন, মাদারীপুর : পদ্মা সেতুর সোনালী অধ্যায়ের নব দিগন্তে মাদারীপুর পৌর সভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ ৩য় মেয়াদে পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে ৯৩ কোটি ৫৮ লক্ষ ৫৪ হাজার২৪১ টাকার বাজেট ঘোষণা করেন।

আরও পড়ুন : নতুন মুদ্রানীতি ঘোষণা বিকেলে

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে,পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মনির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিশ্বাস,

প্যানেল মেয়র আইয়ুব খান, প্যানেল মেয়র সাইদুল বাসার টফি,প্যানেল মেয়র সাইয়েদা সালমা প্রমুখ।

বাজেটে ৯৩ কোটি ৫৮ লক্ষ ৫৪ হাজার ২ শ ৪১ টাকা আয় ৯৩ কোটি ৫ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয় এবং ৫২ কোটি ৭৯ রক্ষ ২শত ৪১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

আরও পড়ুন : ভারতের পথে হাটছে পাকিস্তান!

প্রসঙ্গত, বাজেটে পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় মাদারীপুর পৌরসভায় হরিজনদের মান উন্নয়নে ৪ তলা বিশিষ্ট আবাসন প্রকল্প, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্মান, পদ্মা সেতু গেটওয়ে প্রকল্প, শহরের জলাবদ্ধতা নিরশন,রাজস্ব আয় বৃদ্ধির জন্য শকুনী বাজারে ৩ তলা বিশিষ্ট আধুনিক শপিং মলসহ এমজিএসপি প্রকল্পে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ সম্পাদনের খাত ধরা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা