সারাদেশ

মুন্সীগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্র ধ্বংস

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে আদালত প্রাঙ্গনে প্রায় ৫০ লাখ টাকার মাদক ও দেশীয় অস্ত্র ধ্বংস করা হয়েছে। আদালতে চলমান ও নিস্পত্তি হয়ে যাওয়া মামলার এ সমস্ত আলামত মাদক ও দেশীয় অস্ত্র ধ্বংস করা হয়।

বুধবার (২৯ জুন) বিকেল ৪ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালত ভবনের দক্ষিণ পাশে এসব আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত আলামতের মধ্যে ১১৪ কেজি গাঁজা, ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল ফেন্সিডিল, ৪০ ক্যান বিয়ার, ৫ লিটার চোলাই মদ, ৩৮৮টি টেঁটা ও ৮টি ঢাল রয়েছে।

এর মধ্যে গাঁজা ও দেশীয় টেঁটা আগুনে পুরিয়ে ইয়াবা ট্যাবলেট পানিতে ডুবিয়ে, ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আলামত ধ্বংস কমিটির সভাপতি আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী কামরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মানিক দাস, র‌্যাব-১০ এসআই মীর হোসেন, এসআই বাশার, এসআই ইসফাত আরা খানম প্রমুখ।

এ ব্যাপারে জেলা কোর্টের মালখানার দায়িত্বরত এসআই ইসফাত আরা খানম বলেন, আদালতে চলমান ও শেষ হয়ে যাওয়া ৮২ টি মামলার আলামত ১১৪ কেজি গাঁজা, ৫০পিচ ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল ফেন্সিডিল, ৪০ ক্যান বিয়ার, ৫ লিটার চোলাই মদ, ৩৮৮ টি টেঁটা ও ৮টি ঢাল বিচারকের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এসব মাদক ও দেশী অস্ত্র জেলার বিভিন্ন থানার পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে উদ্ধার করে ইতিপুর্বে আদালতে প্রেরণ করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা