সারাদেশ
৯৯৯ এ কল দিয়ে উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুনের ছ্যাঁকা

স্টাফ রিপোর্টার: যৌতুকের জন্য দুই মাসের অন্তঃস্বত্ত্বা গৃহবধূ লিজা আক্তারের (২২) ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। বেধড়ক পিটুনির পর জ¦লন্ত চুলার কাঠের লাকড়ি দিয়ে ওই গৃহবধূর হাতের বিভিন্ন অংশ আগুনে পুড়িয়ে দেন পাষন্ড স্বামী স্থানীয় আবুল বাসার (২৮) ও শাশুড়ি নাজমা আক্তার।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নে হিম্মতনগর গ্রামে সোমবার (২৭ জুন) বিকেলে এ লোমহর্ষক নির্যাতনের ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার ৯৯৯ এ কল দিলে ওইদিন বিকেলে পুলিশ আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জানা গেছে, রাজমিস্ত্রী আবুল বাসার উল্লেখিত গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও লিজার আক্তার একই উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়নের চল্লিশা কাউরাট গ্রামের মৃত জসিম উদ্দিনের মেয়ে। প্রায় চার বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

নির্যাতনের শিকার গৃহবধূর ভাই নূর মোহাম্মদ (৩০) জানান, বিয়ের পর থেকেই তার বোন লিজার ওপর যৌতুকের টাকার জন্য প্রতিনিয়ত নির্যাতন করতো আবুল বাসার। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-দরবার হয়েছে। কিন্তু এতেও কোন প্রতিকার হয়নি। কিছুদিন ঠিক থাকার পর সম্প্রতি আবুল বাসার ফের যৌতুকের টাকার জন্য তার বোনের ওপর চাপ প্রয়োগ করে। বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সোমবার বিকেলে লিজার ওপর অমানবিক এ নির্যাতন চালায়।

এদিকে খবর পেয়ে ঘটনার পরদিন নূর মোহাম্মদ বোনকে উদ্ধারের জন্য আবুল বাসারের বাড়িতে গেলে সেখানে তাকেও মারধর করা হয়। পরে ৯৯৯ এ কল দিলে গৌরীপুর থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে আবুল বাসার নির্যাতন ও টাকা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন- তার স্ত্রী রান্না ঘরে রান্না করার সময় পা পিছলে পড়ে যায়। এসময় চুলার জ¦লন্ত লাকড়ির আগুন লেগে তার হাতের একটু অংশ পুড়ে গেছে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রুমা বিশ্বাস জানান, অন্তঃস্বত্ত্বা লিজার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও হাতে আগুনের ছ্যাঁকার ক্ষত রয়েছে। তার রক্তক্ষরণ হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান, ৯৯৯ থেকে কল আসার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা