সারাদেশ

ঈশ্বরগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র‍্যালি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।

শনিবার সকাল দশ টায় বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাছিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন। আর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে তিনি নতুন ইতিহাস তৈরী করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা