কমেছে পানি বেড়েছে দুর্ভোগ
সারাদেশ

কমেছে পানি বেড়েছে দুর্ভোগ

শওকত জামান, জামালপুর : জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দ্রুতগতিতে কমছে যমুনার পানি। গত ২৪ ঘন্টায় যমুনার পানি ৪৫ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানিও সমান তালে কমছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ।

আরও পড়ুন: পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

জেলার বন্যাদুর্গত এলাকাগুলোতে পানি কমতে শুরু করলেও বেড়েছে দুর্ভোগ। বাড়ী ঘর থেকে এখনো পানি নামেনি। বানভাসীদের বাড়িঘরে ফিরতে আরও দু'একদিন সময় লাগবে।

হাতে কাজ নেই, ঘরে মওজুদকৃত খাবারও পানিতে ভেসে গেছে। তাই খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটছে বানভাসীদের। জেলা প্রশাসনের বরাদ্ধকৃত ত্রাণ চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ত্রাণের আশায় এদিক সেদিকে ছুটাছুটি করছে বানভাসী মানুষজন।

আরও পড়ুন: মৃত্যুশূন্য দিনে নতুন শনাক্ত ১৬৮৫

জামালপুরের জেলা প্রশাসক শ্রাবন্তি রায় জানান, ত্রাণের কোন সংকট নেই, পর্যাপ্ত ত্রাণ মওজুদ রয়েছে।

তিনি আরও জানান, জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এ পর্যন্ত সরকারিভাবে ৪৭০ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা