প্রতীকী ছবি
সারাদেশ

ফ্যাক্টরির ছাদ থেকে পড়ে নিহত ১

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় একটি নির্মানাধীন ফ্যাক্টরির দ্বিতলার ছাদ থেকে নিচে পড়ে সামাদ আলী (৫৫) নামে এক স্টিল ফিটিংস হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকালে নিহত সামাদ আলীর মেয়ে জামাই আজগর আলী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে উপজেলার পাড়াগাঁও গ্রামে।

আরও পড়ুন: ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহত ৫

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গ্রামে অবস্থিত ইউনিভার্সেল ডেনিমস লিমিটেডের দ্বিতলার ওয়ালে স্টিল ফিটিংসের কাজ চলছিলো। এবিএস ইঞ্জনিয়ারস লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের হয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের সামাদ আলী হেলপার হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার বিকেলে কাজ করার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অসাবধানতাবসত তিনি দ্বিতলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। খোঁজ পেয়ে কোম্পানীর লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার সামাদ আলীকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন জানান, নিহত সামাদ আলী শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার মোসলেম উদ্দিনের ছেলে। ৩০ বছর আগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের বছির উদ্দিনের মেয়ে সালমা খাতুনকে বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।

আরও পড়ুন: ইউক্রেনের পক্ষে ইইউ’র ভোট

নিহত সামাদ আলীর মেয়ে জামাই আজগর আলী শুক্রবার (২৪ জুন) সকালে সংবাদ মাধ্যমকে জানান, তার শ্বশুরের লাশটি এখনো ময়মনসিংহ মেডিক্যালে আছে। তিনি শুনেছেন, কোম্পানির সাথে একটা মিলমিশ হয়েছে। তবে আর কিছু বলতে পারবেন না বলে জানান।

এবিএস ইঞ্জনিয়ারস লিমিটেডের প্রজেক্ট ইঞ্জিনিয়ার আতিকুর রহমান জানান, সেফটি বেল্ট ব্যবহার না করায় পা ফসকে সামাদ আলী নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে কোম্পানির গাড়ি দিয়ে ময়মনসিংহ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

কোম্পানির প্রজেক্টের দায়িত্বে থাকা স্থানীয় মোরাদ হোসেন বিপ্লব জানান, কোম্পানির পক্ষ থেকে নিহতের স্ত্রী ও ছেলেকে চাকরি দেয়া হচ্ছে এবং পরিবারকে আর্থিক সহযোগিতাও করা হবে।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশটি এখনও মর্গে রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা