ঠাকুরগাঁওয়ে মাহাতের বিরুদ্ধে ধর্ষণ থানায় মামলা
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাহাতের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে প্রভাত চন্দ্র নামে এক মাহাতের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেছে। অভিযুক্ত প্রভাত চন্দ্র ওই ইউনিয়নের আসানগর এলাকার মৃত খগেন্দ্রনাথ বর্মণের ছেলে।

আরও পড়ুন : পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

অভিযোগ সূত্রে জানা যায়, শারীরিক ভাবে অসুস্থ্ থাকায় ওই গৃহবধূ ২০ হাজার টাকায় চুক্তিতে প্রভাত মাহাতের কাছে চিকিৎসা করছিলেন। এই মধ্যে কিছু দিন ঝাঁড়ফুক দিয়ে আরো পূজা করতে হবে বলে প্রভাত ভিকটিমকে তার বাসায় রাত যাপন করতে বলেন। সে কথা শুনে গৃহবধূ তার বাড়িতে রাত থাকেন। এই সুযোগে মাহাত প্রভাত তার স্ত্রীর সহযোগিতায় ওই গৃহবধূকে রাতভর ধর্ষণ করেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, ঝাড়ফুক ও পূজা করতে হবে বলে মাহাত প্রভাত আমাকে তার বাড়িতে রাত থাকতে বললে আমার বাবা গত মঙ্গলবার (২১ জুন) তার বাড়িতে থাকার জন্য বলেন। সেই রাতে ভন্ড প্রভাত তার স্ত্রীর সহায়তায় আমাকে রাতে একাধিকবার ধর্ষণ করে এবং আমি কাউকে বললে নাকি আমার সমস্যা হবে এভাবে ভয়ভীতি দেখায়।

আরও পড়ুন : ইউক্রেনের পক্ষে ইইউ’র ভোট

এ বিষয়ে অভিযুক্ত মাহাত প্রভাতের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার বলেন, মাহাত প্রভাতের বিরুদ্ধে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ করলে আমি তাকে রুহিয়া থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

এ বিষয়ে রুহিয়া থানার ওসি তদন্ত শহিদুর রহমান বলেন, ভুক্তভোগী মহিলার পিতা আনিসুর রহমান বাদী হয়ে অভিযুক্ত প্রভাত চন্দ্রকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।উক্ত অভিযোগ যথারীতি রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা