সারাদেশ

ভালুকায় কিশোরীর মরদেহ উদ্ধার

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ঝোপ থেকে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি বলেন, ‘দুপুরে ঝোপের মধ্যে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মেয়েটির আনুমানিক বয়স ১৬ বছর। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। কেউ তাকে হত্যা করে ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। ওই কিশোরীর পরিচয় জানতে ও এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা