সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে উম্মে সাইয়েদা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার জয়কৃষ্টপুর তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাইয়েদা ওই গ্রামের নওশাদ আলীর মেয়ে।

উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, সকালে ঘুম থেকে উঠে শিশুটি বাড়ির ওঠোনে খেলা করছিল। এরই মধ্যে শিশুটি খেরতে খেলতে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায। পরে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিজনরা খুঁজাখুঁজি শুরু করে। একসময় বাড়ির পাশের পুকুরে পানিতে ভাসতে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিকেলে শিশুটির লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পুকুরে ডুবে শিশু মৃত্যুর সংবাদ ইউনিয়ন চেয়ারম্যান জানিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা