মহব্বত খান
সারাদেশ
জাজিরা উপজেলা

মহব্বত খান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোনীত

মো: আল-আমিন, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক ছাত্রনেতা মহব্বত খান জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) রাতে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগ খান জানান, দীর্ঘদিন যাবৎ সাবেক ছাত্রনেতা মহব্বত খান জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব করে আস ছিলেন। তাঁর সাংগঠনিক কার্যক্রম সন্তোষজনক হওয়ায় তাঁকে ভারমুক্ত করে সভাপতি মনোনীত করা হয়।

এদিকে, সাবেক ছাত্রনেতা মহব্বত খান জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, তাঁকেও দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা